কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ ফিরোজুর রহমান গ্রেফতার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৭০ পিস ইয়াবা সহ মোঃ ফিরোজুর রহমান (১৯) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ ফিরোজুর রহমান কুষ্টিয়া জেলার কুমারখালী থানার তেবাড়িয়া গ্রামের মোঃ আবুল কালাম আলমগীরের ছেলে।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ ফিরোজুর রহমান গ্রেফতার
র্যাব সূত্রে জানা যায়, র্যাব -১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২২ মার্চ ২০২৩ ইং তারিখ বিকাল ০৫:৫০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন বাটিকামারা গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭০পিস ইয়াবা সহ মোঃ ফিরোজুর রহমান কে গ্রেফতার করে।
উক্ত অভিযানে ৭০ পিস ইয়াবা, যাহার আনুমানিক মূল্য ৩৫,০০০/-(পঁয়ত্রিশ হাজার) টাকা।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।

