কুমারখালীতে ২০ টাকায় চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ২০ টাকায় চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৬, ২০২৩
কুমারখালীতে ২০ টাকায় চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালীতে ২০ টাকায় রেজিস্ট্রশন করে চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য ক্যাস্প শুরু হয়েছে। শনিবার (২৬ আগষ্ট) দিনব্যাপী পান্টি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল।

কুমারখালীতে ২০ টাকায় চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন

কুমারখালীতে ২০ টাকায় চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন

কুমারখালীতে ২০ টাকায় চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন

সকাল ১০ টায় আলোচনা সভার মাধ্যমে ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা ধ্বংস্তূপ থেকে দেশটাকে তুলে এনে মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। অধরা স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। তাঁর এলাকায় স্বাস্থ্য ক্যাম্পের উদ্যোগ নেওয়া আদ্ – দ্বীন ফাউন্ডেশনে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ‘

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামিউর রহমান সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, আদ্ – দ্বীন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক মো. মহিউদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদসহ প্রমূখ।

আয়োজকরা জানায়, মাত্র ২০ টাকা রেজিস্ট্রশন ফি প্রদানের মাধ্যমে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু, ডায়াবেটিস, হার্ট ও প্রোস্টেট রোগীদের সেবা প্রদান করা হবে।

আরও পড়ুন: