ঈদকে সামনে রেখে মাদক, চাঁদাবাজ নিয়ন্ত্রনে প্রশাসনের সকল সংস্থা কাজ করছে : ডিসি সাইদুল ইসলাম
ঈদকে সামনে রেখে মাদক, চাঁদাবাজ নিয়ন্ত্রনে প্রশাসনের সকল সংস্থা কাজ করছে। কুষ্টিয়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১এপ্রিল) সকাল ১০টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঈদকে সামনে রেখে মাদক, চাঁদাবাজ নিয়ন্ত্রনে প্রশাসনের সকল সংস্থা কাজ করছে : ডিসি সাইদুল ইসলাম
এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)তাহমিনা আক্তার রেইনা, কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম, কুষ্টিয়া র্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান,কুষ্টিয়া।
এনএসআই-এর যুগ্ন পরিচালক, কুষ্টিয়া ব্যাটালিয়ন(৪৭বিজিবি)এর উপ অধিনায়ক মেজর মোঃ রকিবুল ইসলাম পিএসসি, কুষ্টিয়া বিআরটিএ-এর সহকারী পরিচালক(ইঞ্জিঃ) মোঃ আতিকুল আলম, কুষ্টিয়া চেম্বারের সহসভাপতি এস এম কাদেরী শাকিল, কুষ্টিয়া ইসলামিক ফাইন্ডেশনের উপ পরিচালক মোঃ হেলাল উজ্জামান,কুষ্টিয়া জেলা সমাজসেবার উপপরিচালক মোঃ আব্দুল কাদের, কুষ্টিয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেরসহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জাতীয় সমাজতান্ত্রীক দল (জাসদ) নেতা গোলাম মহসিন, কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, কুষ্টিয়া মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক পারভীন আক্তার, কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের এমওডিআরএস ডাঃ ইয়াসমিন আহমেদও কুষ্টিয়া প্রেসক্লাবের(কেপিসি)এর সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীদুল ইসলাম,মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হারুন অর রশিদ, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ,কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভায় বর্তমান কুষ্টিয়ায় মুর্তিমান আতঙ্ক কিশোর গ্যাং-এর কথা সর্বসময় উঠে এসেছে । এর প্রতিকারের বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বদা কাজ করছে বলে জানানো হয় ।এছাড়া ঈদকে সামনে রেখে মাদক, চাঁদাবাজ নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি প্রশাসনের সকল সংস্থা কাজ করছে এমনটিই জানালেন বক্তারা।
