বিশেষ প্রতিনিধি ॥ শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, আসন্ন এসএসসি টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক বৈষম্যমূলক সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছর বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ৮২ জনের মধ্যে সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ১৬ জন। অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের একটি অংশ প্রায় ৪০ জনকে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হলেও বাকিদের সেই সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, প্রধান শিক্ষক নিজের পছন্দ অনুযায়ী কিছু শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে দিচ্ছেন, কিন্তু অন্যদের পরীক্ষার ফরম পূরণে অনুমতি দিচ্ছেন না।
এ বিষয়ে অভিভাবকরা প্রায় দুই ঘণ্টা প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করলেও তিনি তার সিদ্ধান্তে অনড় থাকেন এবং ফরম পূরণের অনুমতি দেবেন না বলে জানান। এর পরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন। প্রধান শিক্ষক একরামুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান একজন শিক্ষার্থীর ৫৫% নাম্বার থাকলে তিনি পরীক্ষা দিতে পারবেন নতুবা তিনি পরীক্ষা দিতে পারবেন না যশোর বোড কর্তৃক আদেশ রয়েছে।
