দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রথম বর্ধিত সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রথম বর্ধিত সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২০, ২০২৩
দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

নব গঠিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাদের সাংগঠনিকভাবে গতিশীল করার বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হয়।

দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

বুধবার বিকেল ৪টায় দৌলতপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রথম বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জহুরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রকিবুল করিম রিংকু।

এ ছাড়া আলোচনায় অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, যুগ্ন সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সভাপতি কাজী মিল্টন, মোল্লা মোঃ চঞ্চল, সাংগঠনিক সম্পাদক, সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের রাসেল, দপ্তর সম্পাদক শাহেদ রনি মাষ্টার, আইন সম্পাদক এ্যাড: মেহেদী হাসান শাহীন, সদস্য আব্দুর রশিদ মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।