কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৩৭১ পরীক্ষার্থী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৩৭১ পরীক্ষার্থী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩০, ২০২৩
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৩৭১ পরীক্ষার্থী

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৩৭১ পরীক্ষার্থী। এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা রবিবার সারাদেশে একসাথে শুরু হয়েছে। সাড়া দেশের মত কুষ্টিয়াতে শান্তিপূর্নভাবে প্রথমদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত যশোর বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা (আবশ্যিক) ১ম পত্র, সহজ বাংলা ১ম পত্র পরীক্ষা রয়েছে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৩৭১ পরীক্ষার্থী

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৩৭১ পরীক্ষার্থী

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৩৭১ পরীক্ষার্থী

কুষ্টিয়া জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যাণ শাখা সুত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলায় এবার মোট পরীক্ষার্থী ২৭ হাজার ৩শ ৬০ জন। কুষ্টিয়ায় এবার কেন্দ্রের সংখ্যা ৫২টি। ৫২ টি কেন্দ্র বাদে এসএসসি পরক্ষার জন্য আরো ১৭ টি, ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ০২ ভেন্যু কেন্দ্র রয়েছে। রবিবারে কুষ্টিয়ায় ৬টি উপজেলায় প্রথমদিনের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ২৫ হাজার ৯শ ২৬ জন, উপস্থিত ছিলো ২৫ হাজার ৫শ ৫৫ জন, অনুপস্থিত ছিলো ৩শ ৭১ জন।

প্রথমদিনের পরীক্ষায় মোট এসএসসি পরীক্ষার্থী ছিলো ২১ হাজার ২শ ১৮ জন, উপস্থিত ছিলো ২১ হাজার ১ জন, অনুপস্থিত ছিলো ২শ ১৭ জন। প্রথমদিন দাখিল পরীক্ষার্থী ছিলো ১ হাজার ৯শ ৪৩ জন, উপস্থিত ছিলো ১ হাজার ৮শ ৫৪ জন, অনুপস্থিত ছিলো ৮৯ জন এবং প্রথমদিন এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ছিলো ২ হাজার ৭শ ৬৫ জন, উপস্থিত ছিলো ২ হাজার ৭শ, অনুপস্থিত ছিলো ৬৫ জন পরীক্ষার্থী।

এদিকে সকালে কুষ্টিয়ার কয়েকটি কেন্দ্রে পরীক্ষার পরিবেশে পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসক সাইদুল ইসলাম ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারী করে আইনশৃংলা বাহিনী মোতায়েন ছিলো।

এদিকে দৌলতপুর উপজেলার সাব্বির হোসেন নামের এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে জেলহাজতে থেকে। কুষ্টিয়া জেলা কারাগারে থাকায় তার আবেদনের প্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হয়। ওই শিক্ষার্থী বড় গাংদিয়া কেন্দ্রের ছাত্র। সে কুষ্টিয়া জিলা স্কুলের তত্ত্বাবধানে কারাগারে বসে পরীক্ষায় অংশ গ্রহন করে। জেলা কারাগার সুত্রে জানা গেছে, বোর্ড কর্তৃপক্ষের নিয়ম-নীতি মেনে কারাগারের একটি কক্ষে পরীক্ষা নেয়া হচ্ছে।

কুষ্টিয়া জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যাণ শাখা সুত্রে আরো জানা গেছে, এবার কুষ্টিয়ায় ৬টি উপজেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ২২ হাজার ২শ ৯০ জন। গত বছর এ সংখ্যা ছিলো ২৩ হাজার ৯শ ৫১ জন। ৪৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩১টি মুল কেন্দ্রে ও ১৭ টি ভেন্যু কেন্দ্র। কুষ্টিয়ায় ৬টি উপজেলায় মোট দাখিল পরীক্ষার্থী ২ হাজার ৭২ জন। গত বছর এ সংখ্যা ছিলো ১৫শ ৮০ জন। ৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় ৬টি উপজেলায় মোট এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ২ হাজার ৯শ ৯৮ জন। গত বছর এ সংখ্যা ছিলো ৩ হাজার ৫শ ৪৯ জন। ১৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া আরো ২টি ভেন্যু কেন্দ্র।

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা রবিবার সারাদেশে একসাথে শুরু হয়েছে। সাড়া দেশের মত কুষ্টিয়াতে শান্তিপূর্নভাবে প্রথমদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত যশোর বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা (আবশ্যিক) ১ম পত্র, সহজ বাংলা ১ম পত্র পরীক্ষা রয়েছে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।