কুমারখালীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
৪২ বছর আগে আজকের এই দিনে দেশে ফেরেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে তাঁর দেশে ফেরার এই দিনটিতে (১৯৮১ সালের ১৭ মে) লাখো মানুষ তাঁকে স্বাগত জানান। এর পর থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলো।

কুমারখালীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুষ্টিয়া কুমারখালীতে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিকাল ৫ টায় কুমারখালী উপজেলা যুবলীগ এর আয়োজনে কুমারখালী থানা মসজিদে এই দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবলীগ এর সভাপতি হারুন অর রশিদ হারুন, পৌর যুবলীগের সভাপতি তুহিন শেখ, সাধারণ সম্পাদক মশিউর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন শেখ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান হোসেন, সহ কুমারখালীর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
