প্রতারণা মামলায় দৌলতপুর যুবদলের কনভেনার জেল হাজতে - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

প্রতারণা মামলায় দৌলতপুর যুবদলের কনভেনার জেল হাজতে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥  কুষ্টিয়ার দৌলতপুরে চিহ্নিত সন্ত্রাসী নাশকতা, মাদক, চাঁদাবাজীসহ একাধীক মালার আসামী দৌলতপুর যুবদলের কনভেনার বেনজীর আহমেদ বাচ্চুকে প্রতারণা মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন জেলা দায়রা জজ  আদালত। বেনজীর আহমেদ বাচ্চু উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের আদাবাড়ীয়া মালিথাপাড়া গ্রামের আলহাজ্ব মকবুল ইসলামের ছেলে। অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের আদাবাড়ীয়া মালিথাপাড়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার এর নিকট থেকে প্রায় ১২ বছর আগে ব্যাবসায়ীক বিভিন্ন ওজুহাত দেখিয়ে স্ট্যাম্প ও চেক জমা দিয়ে ২০ লক্ষ টাকা ধার নেয় বেনজীর আহমেদ বাচ্চু। কিন্ত সময় পার হলেও টাকা ফেরত দেয়না বাচ্চু। পবর্তীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার জনতা ব্যাংক লিমিটেড, ডংমোর্কা শাখার কাছে (চেক ডিজঅনার) লিখিত অভিযোগ করে আইনি নোটিশ পাঠান। কিন্তু অভিযুক্ত বাচ্চু চেকের পরিমাণ টাকা পরিশোধ করেননি। তাই অভিযোগকারী বাদী হয়ে মামলা করেন এবং বিজ্ঞ ম্যাজিস্টে”ট, ২০১৭ সালের ১১২৮ নং সেশনে ১৮১ এর ধারা ১৩৮ এর অধীনে অভিযুক্ত বাচ্চুর বিরুদ্ধে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চেকে উল্লেখিত টাকার ৫০% অর্থাৎ (১০ ল) টাকা পরিশোধ করতে আদেশ দেন বিজ্ঞ আদালত। পরে বেনজীর আহমেদ বাচ্চু চেকে উল্লেখিত ৫০% টাকা জমা দিয়ে জামিন নেন। বাকি ৫০% অর্থাৎ আরো ১০ লক্ষ চেকের টাকা নির্দিষ্টি সময়ের মধ্যে পরিশোধ করতে আদেশ দেন বিজ্ঞ আদালত। কিন্তু দির্ঘ সময় পেরিয়ে গেলেও বেনজীর আহমেদ বা”চু বাকি টাকা ফেরত না দেওয়ায় গত ২১ এপ্রিল বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে। উল্লেখ্য বেনজীর আহমেদ বাচ্চু উপজেলা যুবদলের আহবায়ক এবং নাশকতা, মাদক, চাঁদাবাজীসহ একাধীক মালার আসামী।