পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক নেতাদের নিয়ে তনু’র বর্ধিত সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক নেতাদের নিয়ে তনু’র বর্ধিত সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৪, ২০২৩
পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক নেতাদের নিয়ে তনু’র বর্ধিত সভা

কুষ্টিয়ায় পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক নেতাদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে আড়ুয়াপাড়াস্থ কুষ্টিয়া পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ার আলী’র বাসভবনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক নেতাদের নিয়ে তনু’র বর্ধিত সভা

পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক নেতাদের নিয়ে তনু’র বর্ধিত সভা

পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক নেতাদের নিয়ে তনু’র বর্ধিত সভা

শহর আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক সুনীল কুমার চক্রবর্তী’র সঞ্চালনায় ও সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক এ্যাড. দেওয়ান ছরোয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ সংসদ নির্বাচনের কুষ্টিয়া-৩ (সদর) স্বতন্ত্র পদপ্রার্থী মো: পারভেজ আনোয়ার তনু। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জননন্দিত পৌর মেয়র আনোয়ার আলী।

এসময় বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের উৎসর্গ করেছি সেই দলের কাছে আমরা কোন ঠাঁয় পাইনা। আমরা আসলেই মর্মাহত যে দলের জন্য আমাদের জীবন যৌবন শেষ করলাম আজ সেই দলের কাছে আমাদের কোন মূল্যায়ন নেই। শুধু অবহেলা পেয়েছি। দলের আজ সবাই নেতা। প্রবীন ও ত্যাগী নেতা বা কর্মীর কেউ কোন খোঁজ খবর রাখে না। যখন প্রয়োজন হয় তখন আমাদের খোঁজ করে নেতারা। আমাদের চেনেও না। এই বর্ধিত সভায় পৌর ওয়ার্ডের সাবেক নেতারা বিভিন্ন কথা বলে মনের দুঃখ প্রকাশ করেন।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র পদপ্রার্থী মো: পারভেজ আনোয়ার

তনু বলেন, আমার বাবা একজন বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা। আপনারা জানেন বিগত ২৮ বছর এই পৌরবাসীকে সেবা দিয়ে আছেন। আপনাদের সকল সুখে-দুঃখে, বিপদে-আপদে আপনাদের পাশে থাকেন ও আছেন। আমিও আমার পিতার পথ দেখানো অনুযায়ী আপনাদের পাশে সব সময় আছি এবং থাকবো।

এই সময় বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়ার জননন্দিত পৌর মেয়র আনোয়ার আলী বলেন, আজ আমরা সত্যিই অবহেলিত। আমাদের কোন মূল্যায়ন হয় না। অনেক ত্যাগ স্বীকার করে আমি আজ দীর্ঘ ২৮ বছর কুষ্টিয়ার পৌরবাসীদের সেবা করার সুযোগ পেয়েছি। সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। কুষ্টিয়া-৩ আসনে আমার ছেলে মো: পারভেজ আনোয়ার তনু এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে। আপনারা আমার ছেলের পাশে থেকে তার জন্য দোয়া করবেন। আমি আপনাদের আশ^স্থ করতে পারি আমার ছেলে আমার পথ অনুসরণ করে আজ এই যায়গায় এসেছে। আমি যেমন আপনাদের পাশে থাকি আমার ছেলে মো: পারভেজ আনোয়ার তনুও আমার মতই আপনাদের মূল্যায়ন করবে। তাই আমি চাই আপনারা আমার ছেলের পাশে থাকবেন। আমার ছেলে অবশ্যই আপনাদের যথাযথ মূল্যায়ন করবে। আপনাদের পাশে থাকবে। আপনাদের নিয়ে চলবে।

এই বর্ধিত সভার আগে বেলা ১১টায় আলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্বতন্ত্র পদপ্রার্থী মো: পারভেজ আনোয়ার তনু বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।