পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষে অনুশীলন ফায়ারিং অনুষ্ঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশ, কুষ্টিয়া কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স সংলগ্ন মাঠে অপারেশনাল কাজে নিয়জিত কনস্টেবল হতে পরিদর্শক পদে কর্মরত সকল পুলিশ অফিসারগনের দক্ষতা বৃদ্ধি, নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে ০৩(তিন) দিনব্যাপী শর্টগান, গ্যাসগান এবং সফট কাইনেটিক প্রজেক্টাইল এবং বিভিন্ন প্রকার গ্রেনেড সামগ্রী অনুশীলন ফায়ারিং আয়োজন করা হয়।

পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষে অনুশীলন ফায়ারিং অনুষ্ঠিত
উক্ত ফায়ারিং অনুশীলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত। পুলিশ সুপার বুধবার বেলা ১১:০০ ঘটিকায় সরেজমিনে উপস্থিত থেকে ফায়ারিং অনুশীলন পর্যবেক্ষণ করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ তারেক জুবায়ের, পুলিশ সুপার পদে পদোন্নাতপ্রাপ্ত, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই,পুলিশ লাইন্স, কুষ্টিয়া, জনাব মোঃ মাহফুজুল হক চৌধুরী, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা, কুষ্টিয়াসহ ফায়ারিং অনুশীলনে অংশগ্রহণকারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।
