আমি যতদিন কুষ্টিয়াতে আছি পুলিশে চাকরী করতে কোন ঘুষ লাগবে না – পুলিশ সুপার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমি যতদিন কুষ্টিয়াতে আছি পুলিশে চাকরী করতে কোন ঘুষ লাগবে না – পুলিশ সুপার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২৩
১২০ টাকায় পুলিশে চাকুরী পেয়ে আনন্দে আত্নহারা ৭৪ পুলিশের কনস্টেবল ও তাদের পরিবারের সদস্যরা

পুলিশে চাকরী করতে কোন ঘুষ লাগবে না – বললেন পুলিশ সুপার। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের অনন্য এক নজির স্থাপন করলেন । কুষ্টিয়া জেলা পুলিশের তত্ত্বাবধায়নের কোন প্রকার ঘুষ, সুপারিশ, তদবীর এবং দালাল ব্যাতিত কুষ্টিয়া জেলায় ৭৪ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে ।

পুলিশে চাকরী করতে কোন ঘুষ লাগবে না

আমি যতদিন কুষ্টিয়াতে আছি পুলিশে চাকরী করতে কোন ঘুষ লাগবে না - পুলিশ সুপার - ১২০ টাকায় পুলিশে চাকুরী পেয়ে আনন্দে আত্নহারা ৭৪ পুলিশের কনস্টেবল ও তাদের পরিবারের সদস্যরা

১২০ টাকায় পুলিশে চাকুরী পেয়ে আনন্দে আত্নহারা ৭৪ পুলিশের কনস্টেবল ও তাদের পরিবারের সদস্যরা

মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী “চাকরি নয় সেবা” এ শিরোনামকে সামনে রেখে কুষ্টিয়া পুলিশ সুপারের কর্যালয়ে দুপুর ২ টায় গণমাধ্যম কর্মিদের উপস্থিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সদ্য নিয়োগ প্রাপ্ত ৭৪ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল’কে ফুল দিয়ে বরণ করে নেন তিনি ।

এছাড়াও পুলিশ সুপর খাইরুল আলমের পক্ষ থেকে সদ্য নিয়োগ প্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের মিষ্টি মুখ করানো হয় ।গত ১৭ ফ্রেব্রুয়ারী কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ মাঠে কুষ্টিয়া জেলা পুলিশের তত্ত্বাবধায়নে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় । লিখিত পরীক্ষায় ৩৪০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন এবং ১ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

উক্ত ৩৪০ জন প্রার্থীর মধ্যে ১২৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং সেখান থেকে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যাচাই বাছাই শেষে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী ২০২৩) রাত্র ২ টায় ৭৪ জনকে চুড়ান্ত করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন কুষ্টিয়ার পুলিশ সুপার । যার মধ্যে ৬৯জন পুরুষ এবং ০৫ জন নারী সদস্য ।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল হাসান (অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ), মাগুরা ও সদস্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা বোর্ড বোর্ড কুষ্টিয়া, ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), যশোর ও সদস্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা বোর্ড কুষ্টিয়া, আরওআই, রির্জাভ অফিস, কুষ্টিয়াসহ নিয়োগ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অন্যান্য অফিসার ও ফোর্স এবং টিআরসি পদের পরীক্ষার্থীবৃন্দ প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু এবং কোষাধ্যক্ষ লিটন উজ্জামান সহ অন লাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বর্গ ।

চাকুরী প্রাপ্ত খোকসা উপজেলার তাহজিমা বলেন,বাংলাদেশ পুলিশের সদস্য হতে পেরে আমি গর্বিত ।আমি অনেক খুশি কারণ চাকুরী পেতে দালালের খপ্পরে পড়তে হয়নি এবং কোন টাকা পয়সা লাগেনি ।

অপর চাকুরী প্রাপ্ত কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের নাদিয়া খাতুন বলেন, আমাদের যোগ্যতায় চাকুরী পেয়েছি । এছাড়াও পুলিশ সুপার স্যারের নিষ্ঠা কারণে আমরা আমরা কোন দালালের খপ্পরে পড়ি নাই এবং আমাদের কোন টাকা পয়সা খরচ হয়নি ।

চাকুরী প্রাপ্ত সুমাইয়া আক্তার জানান, নিজের যোগ্যতায় চাকুরী পাওয়ার কারণে আমি অনেক খুশি ।

চাকুরী প্রাপ্ত কুমারখালী উপজেলার সাইমা খাতুন জানান, চাকুরী পেয়ে আমি এবং আমার পরিবারের সদস্যরা অনেক খুশি । পুলিশ সুপার স্যারের সততার কারণেই আমরা দালাল ও ঘুষ ছাড়াই চাকুরী পেয়েছি ।

 

 

ছেলের চাকুরী প্রাপ্তীতে পিতা আরিফুল ইসলাম বলেন, আমি খুব গরীব মানুষের ছেলে । আমি দিন মুজুরী করি । বাপের জমি জায়গা বলতে কিছুই নাই । ছেলের চাকুরী হাওয়াতে আমি খুব খুশি । জীবনে এই প্রথম দেখলাম সরকারী চাকুরী ঘুষ ছাড়াই হয় ।

পুলিশ সুপার কার্যালয়ে আগত আবিভাবকরা সাথে কথা বললে সবাই জানান, এত সুষ্ঠ ও নিরপেক্ষ নিয়োগ তারা আগে কখনও দেখে নাই । ঘুষ, তদবীর বা দালাল ছাড়া চকুরী তারা জীবণে এই প্রথম দেখলেন বলে জানান অবিভাবকরা ।

পুলিশ সুপার খাইরুল আলম বলেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম বা দূনীতির কোন সুযোগ নেই । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার জন্য “জনগনের পুলিশ” বিনির্মানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৫ সালের মধ্যে “মধ্যম আয়ের দেশ” এবং ভিশন-২০৪১ পূরণের মাধ্যমে উন্নত বাংলাদেশের উপযোগী করে পুলিশকে গড়ে তোলার প্রত্যয়ে বিদ্যমান কনস্টেবল পদের নিয়োগ আধুনিকায়ন করেছে বাংলাদেশ পুলিশ।

খাইরুল আলম বলেন আরো বলেন, আমরা চেষ্টা করেছি রিক্রুটমেন্টটা ভালো করা এবং সুন্দর, স্বচ্ছ ও নিরপেক্ষ করা । দূর্ণীতি মুক্ত রিক্রুট করার চেষ্টা আমরা করেছি । আমি যতদিন কুষ্টিয়াতে আছি পুলিশে চাকুরী করতে কোন ঘুষ লাগবে না ।