দৌলতপুর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৬, ২০২৩
দৌলতপুর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১

কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা সহ ১ জন কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন, উপজেলার ধর্মদহ মন্ডলপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে আলতাব হোসেন।

দৌলতপুর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১

দৌলতপুর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১

দৌলতপুর থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ১

দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দৌলতপুর থানা পুলিশের অফিসার এস আই মাসুম বিল্লাহ, এস আই জামাল হোসেন, কনস্টেবল খালিদ হাচান ও সঙ্গীয় অফিসার নিয়ে দৌলতপুর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা কালিন সময়ে রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেশ কিছু ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়বিক্রয়ের জন্য ধর্মদহ মন্ডল পাড়ার কোরাবর হোসেনের বাড়ির সামনে অবস্থান করছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এমন সংবাদের ভিত্তিতে আমাকে অবহিত করিলে আমার নির্দেশ ক্রমে ভোর অনুমানিক ৬ টার সময় অভিযান পরিচালনা করিলে ৪ কেজি গাঁজা সহ কোরবান আলীর ছেলে আলতাব আটক হয়। বাকিরা দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন: