সামাজিক সংগঠন "একটু পাশে দাঁড়ায়" এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বেতবাড়ীয়া গ্রামে যারা সেচ্ছায় মৃতব্যাক্তির গোসল ও দাফন-কাফনের কাজ সম্পূর্ণ করে এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকে তাদের কে নিয়ে সামাজিক সংগঠন “একটু পাশে দাঁড়ায়” গাংনী উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক সংগঠন “একটু পাশে দাঁড়ায়” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
একটু পাশে দাঁড়ায় কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম অনিকের সঞ্চালনায় রবিবার দুই এপ্রিল দশম রোজাই এ আয়োজন সম্পূর্ণ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “একটু পাশে দাঁড়াই” কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মতিয়ার রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষ্যানুরাগী ও রাজনীতিবিদ রেজাউল হক মাস্টার, বিশিষ্ট সমাজ সেবক আমিরুল ইসলাম মোল্লা, জমির উদ্দীন বিশ্বাস, “একটু পাশে দাঁড়াই” গাংনী উপজেলা শাখার সহসভাপতি হাবিবুর রহমান বকুল। আরও বক্তব্য রাখেন রাজিব কিবরিয়া, নাফিজ মালিথা বাপ্পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “একটু পাশে দাঁড়াই” গাংনী উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল হাসান শাওন।
বক্তারা বক্তব্যে বলেন, সিয়াম সাধনা বা রোজা পালন সমাজে সাহায্য-সহযোগিতা, সমবেদনা তথা সহমর্মিতা প্রদর্শনের অন্যতম মাধ্যম। সমাজজীবনে রোজাদার ধনী-গরিব ব্যক্তি মিলেমিশে ইবাদত করে একত্রে সমাজবদ্ধ হয়ে শান্তিপূর্ণ সহাবস্থান করেন। প্রকৃত রোজাদার সমাজের কাউকে ঠকাতে বা কারও সঙ্গে প্রতারণা করতে পারেন না।

রোজাদার কারও অনিষ্ট, অকল্যাণ ও ক্ষতিসাধন করবেন না; বরং মাহে রমজানে সমাজের অসহায়, হতদরিদ্র, দুর্বল, পীড়িত, অসুস্থ, অনাথ, ছিন্নমূল ও প্রাকৃতিক দুর্যোগকবলিত নিরন্ন মানুষের খোঁজখবর রাখবেন, তাদের খাওয়া-পরার ব্যবস্থা করবেন, সেহ্রি-ইফতারের আয়োজন করবেন, যথাসম্ভব সাধ্য অনুযায়ী পরোপকারে ব্যস্ত থাকবেন। ধনী-গরিব আপামর রোজাদার এভাবে রোজার মাসে অসাধারণ ত্যাগ-তিতিক্ষার অনুশীলনের মাধ্যমে ইসলামের সাম্য, মৈত্রী, ঐক্য ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সামাজিক সংগঠন একটু পাশে দাঁড়াই এবং আয়োজন করেন বেতবাড়ীয়া সামাজিক সংগঠন।
