কুষ্টিয়ায় নানা আয়োজনে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদ্যাপন
কুষ্টিয়াতে ‘জলাশয় সংরক্ষন নিরাপদ করে পাখির জীবন’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপিত হয়েছে।

কুষ্টিয়ায় নানা আয়োজনে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন
শনিবার সকাল ১০টায় শহরের ৬নং পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘কিচির মিচির বার্ড ক্লাব’ নামক পাখি সংরক্ষন সংগঠনের উদ্যোগে আয়োজিত পাখি মেলার শুরুতে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন কিচির-মিচির সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সদানন্দ মন্ডল।
বক্তারা প্রাণ বৈচিত্রের অবিচ্ছেদ্য অনুষঙ্গ প্রকৃতির প্রান পাখি রক্ষার মাধ্যমে প্রকৃতি রক্ষায় অবিলম্বে বিলুপ্ত প্রায় জলাশয়গুলি রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলনকে বেগবান করার আহ্বান করেন।

বক্তব্য রাখেন ৬নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওরাইদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সস্টিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জাহান আল মাহমুদ, আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের শিক্ষক সাজেদুল হক, রবিন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুফরাত হোসেন এবং কিচির মিচির বার্ড ক্লাবের সাধারণ সম্পাদক ফারিহা ইকবাল।
