কুষ্টিয়ায় র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কুষ্টিয়ার কুমারখালী থানার ভাটার মাঠ এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রশিদুল ইসলাম(৪০)কে গ্রেফতার করেছে র্যাব।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
শুক্রবার সকাল সাড়ে ৮টায় র্যাব-১২ এই অভিযান পরিচালনা করে। র্যাব-১২, সিপিসি-১,কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামী রশিদুল ইসলাম সদর উপজেলার হরিপুর বোয়ালদহ এলাকার ইউনুস মন্ডলের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রশিদুল ইসলামকে গ্রেফতার করে। এ ঘটনায় সদর থানার মামলা নং-১১, তারিখ-১০/১২/২০১৬, জিআর নং-৩১৯/১৬।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
