কুষ্টিয়ায় পরিবহন মালিক ও শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বানিজ্যিক মোটরযানের ইকোনোমিক লাইফ ২০বছর নির্ধারনের প্রতিবাদসহ ১৩দফা দাবী আদায়ে কুষ্টিয়া জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে কুষ্টিয়ায় মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়েছে।

কুষ্টিয়ায় পরিবহন মালিক ও শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বুধবার বেলা ১১টার দিকে ঐক্য পরিষদের নেতৃবৃন্দের নেতৃত্বে জেলা বাস-মিনিবাস মালিক গ্র“প, জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতি, জেলা ট্রাক মালিক সমিতি, জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক, ট্রাক্টর, কার্ভাডভ্যান, ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সদস্যরা মজমপুর বাসষ্ট্যান্ড থেকে প্রতিবাদ র্যালী শুরু করে।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছে সেখানে মানববন্ধন করে। ঐক্য পরিষদের সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে ১৩দফা দাবীর স্বপক্ষে বক্তব্য রাখেন জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক হাসান আবুল ফজল সেলিম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সাধারন সম্পাদক মোকবুল হোসেন লাবলু, জেলা ট্রাক মালিক সমিতির নরেন্দ্রনাথ সাহা,জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আফজাল হোসেন ও জেলা ট্রাক, ট্রাক্টর,কার্ভাডভ্যান, ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ওমর ফারুক। পরে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলামের হাতে স্মারক লিপি প্রদান করা হয়।

পরিবহন নেতৃবৃন্দ জানান, ২০১৮সনের সড়ক পরিবহন আইনের ৩৬ধারা প্রদত্ত ক্ষমতা বলে সরকার বাস মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কার্ভাড ভ্যান ও মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫বছর নির্ধারন করে ইকোনমিক লাইফ নির্ধারন করতঃ কোন সময় উল্লেখ না করে উক্ত আদেশ অবিলম্বে কার্যকর করার ঘোষনা দেয়ায় কুষ্টিয়া জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘোষনার জোর প্রতিবাদ জানাই। সরকার এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে সারাদেশের পরিবহন সেক্টর বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, সরকারের এহেন সিদ্ধান্তে দেশের পরিবহন সেক্টর মারাত্বক আর্থিক ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে। আশা করি সরকার পরিবহন সেক্টরের এই অচলাবস্থ থেকে ফিরিয়ে আনতে কার্যকরি উদ্যোগ গ্রহন করবে।
