পরিবর্তনটা আমাদের নিজেদের ঘর থেকে শুরু হওয়া দরকার: অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পরিবর্তনটা আমাদের নিজেদের ঘর থেকে শুরু হওয়া দরকার: অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২২, ২০২৪

রঞ্জুউর রহমান ॥ গতকাল বৃহস্পতিবার (২২ নভেম্বর ) সকাল দশটা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার এর সভাপতিত্বে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ মহাসীন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আল মামুন হোসেন মন্ডল, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারী, নির্বাহী প্রকৌশলী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ আসিফ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারন সম্পাদক নাফিজ আহমেদ খান টিটু,

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় এর সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ মুকুল মৃধা, জেলা খাদ্য নিয়ন্ত্রক এর প্রতিনিধি মোঃ আব্দুল খালেক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার বলেন, ব্যক্তিগতভাবে কোন সমস্যার মুখোমুখি হলে তখন আমরা নিজেরা সমস্যার বিষয়ে অনুধাবন করতে পারি। কিন্তু আমাদের কারণে যে জনগণ সমস্যার মুখে পড়ছে সেই বিষয়গুলো আমাদের নজরে কম আসে। তাই পরিবর্তনটা আমাদের নিজেদের ঘর থেকে শুরু হওয়া দরকার। আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের দৈনন্দিন জীবনের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত সেই বিষয়ে নিজেরা সচেতন হয়ে, নিজেদের কর্মকান্ড যেন যনজীবনে বিরূপ প্রভাব না ফেলে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ও নিয়ম মেনে কাজ করা।