কুষ্টিয়ায় পদমর্যাদা ভিত্তিক ১১তম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্স অনুষ্ঠিত
কুষ্টিয়ায় পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের দক্ষতা উন্নয়ন কোর্স-১১তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় পদমর্যাদা ভিত্তিক ১১তম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্স অনুষ্ঠিত
শনিবার (২৭ মে) কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স, সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের (আইজিপি) সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশের সর্বমোট ১০৫টি ভেন্যুতে সকলপদমর্যাদার সদস্যদের নিয়ে ২৭ মে ১১তম ব্যাচের ০৬ দিন ব্যাপি পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় কর্মসূচির অংশ হিসাবে কুষ্টিয়াজেলায় প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
প্রতিদিনের ধারাবাহিক প্রশিক্ষণের অংশহিসাবে সকাল ৬ টার দিকে পিটির (শক্তি বর্ধক ব্যায়াম) মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

কুষ্টিয়ায় পদমর্যাদা ভিত্তিক ১১তম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্স অনুষ্ঠিত
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, ‘জীবনের প্রয়োজনে প্রতিটি মানুষের পেশাগত কাজের উন্নয়েনের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন হয়’। প্রশিক্ষণ মানুষকে যোগ্য করে তোলে। প্রশিক্ষণ হচ্ছে এমন একটি পরিকল্পিত কার্যক্রম যেখানে একদল মানুষকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধিকরা হয়। প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তির কাজের উপর জ্ঞান ও দৃষ্টিভঙ্গীর পরিবর্তন ঘটে। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে একটি নির্দিষ্ট কাজের উপর যোগ্যতা অর্জন ও দক্ষ হওয়া যায়।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব জনাব মোঃ হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জনাব মোঃ হাফিজুর রহমান (আরওআই), রির্জাভ অফিস,কুষ্টিয়া, জনাব সৈয়দা রেশমা খানম, ইন্সপেক্টর, নারী প্রত্যয়ী, কুষ্টিয়া, আর আই কুষ্টিয়াসহ ইন্সপেক্টর পদমর্যাদার প্রশিক্ষক এবং নায়েক ও কনস্টেবল পদমর্যাদার প্রশিক্ষনার্থীবৃন্দ।
