নৌকা নৌকা স্লোগানে মুখরিত কুষ্টিয়া - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নৌকা নৌকা স্লোগানে মুখরিত কুষ্টিয়া

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৩
নৌকা নৌকা স্লোগানে মুখরিত কুষ্টিয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।

নৌকা নৌকা স্লোগানে মুখরিত কুষ্টিয়া

নৌকা নৌকা স্লোগানে মুখরিত কুষ্টিয়া

নৌকা নৌকা স্লোগানে মুখরিত কুষ্টিয়া

সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর পর কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর নেতৃত্বে জেলা আওয়ামীলীগের জেলা অফিস থেকে নৌকা নৌকা স্লোগানে একটি মিছিল বের করা হয়। মিছিল বের হওয়ার কয়েক মিনিটের মধ্যে কুষ্টিয়া এন এস রোড জেলা আওয়ামীলীগ নেতা কর্মিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায়। জেলা আওয়ামীলীগের অফিস থেকে বের হওয়া মিছিল কুষ্টিয়া মডেল থানার সামনে পৌঁছানো সাথে শহরের বিভিন্ন জায়গা থেকে ঝটিকা মিছিল সহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ এবং আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের উপস্থিতিতে মিছিলটি জন সমুদ্রে রুপ নেয়।

কুষ্টিয়া এন এস রোড পরিভ্রমন করে পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে এসে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী’র বক্তব্যের মধ্য দিয়ে মিছিলের সমপানি ঘোষনা করা হয়। মিছিলে অনান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভপতি ডাঃ আমিনুল ইসলাম রতন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. শিলা রাণী, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ, সাংগঠনকি সম্পাদক আমজাদ হোসনে রাজু, এ্যাড. হাসানুল আসকার হাসু, জেলা মহিলালীগের সভাপতি জেবুন নিসা সবুজ, শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুল হক পুলক, জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও মিছিলে অংশগ্রহণকারী আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিদেরও তিনি ধন্যবাদ জানান।

আজগর আলী আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা বিজয়ী হবে এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যহত থাকবে।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান তাৎক্ষণিক ভাবে মিছিলে অংশগ্রহণ করার জন্য আওয়ামীলীগ, যুবলীগ, শহর আওয়ামীলীগ, মহিলা লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মিদের ধন্যবাদ জানান। গণমানুষের নেতা মাহাবুবউল আলম হানিফ সাহেবের কুষ্টিয়ার মানুষ প্রমাণ করেছে কুষ্টিয়াতে আওয়ামীগ ছাড়া কারোর অবস্থান নাই। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে নৌকা জয়যুক্ত হবে।