নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে মাদ্রাসা শিক্ষা গুরুত্বপূর্ণ : জাকির হোসেন সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে মাদ্রাসা শিক্ষা গুরুত্বপূর্ণ : জাকির হোসেন সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মদিনাতুল বহুমুখী মাদরাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সদর উপজেলা জিয়ারখী ইউনিয়নের অন্তর্ভুক্ত গোপালপুর কমলাপুর এ মাদরাসায় বার্ষিক পরীক্ষার পুরুষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া সদরে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন মাদরাসার শিক্ষক মওলানা আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষক দলের আহবায়ক মোমিনুর রহমান কাজিম প্রমূখ।

এতে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে মাদ্রাসা শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়াতে সকলের সহযোগীতা প্রয়োজন। অনুষ্ঠান শেষে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।