নেতা-কর্মিদের সাথে নিয়ে বাড়ি থেকে পাঁয়ে হেঁটে এসে মনোনয়ন জমা দিলেন হানিফ-জর্জ
কুষ্টিয়া-৩ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুবউল আলম হানিফ এমপি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার নিকট মনোনয়ন জমা দিয়েছেন। তার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রায় ৫০০মিটার দুরে অবস্থিত পিটিআই রোডের বাসা থেকে কয়েক হাজার নেতা-কর্মিকে সাথে নিয়ে পাঁয়ে হেঁটে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে আসেন।

নেতা-কর্মিদের সাথে নিয়ে বাড়ি থেকে পাঁয়ে হেঁটে এসে মনোনয়ন জমা দিলেন হানিফ-জর্জ
এ সময় তার সাথে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের দলীয় প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ এমপিও ছিলেন। তিনি তার নেতা-কর্মিদের সাথে নিয়ে হানিফের সাথে এক সাথে এসে মনোনয়ন জমা দেন। এ সময় নেতা-কর্মিরা শ্লোগান দেন।
এছাড়া কুষ্টিয়া-৩ সদর আসনে হানিফের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুও দলবল নিয়ে মটর সাইকেল র্যালী নিয়ে এসে মনোনয়ন জমা দেন। শেষ দিনে ক্ষমতাসীন দলের যেসব নেতা মনোনয়ন দিয়েছেন তাদের সবাই নির্বাচনী আচরন বিধি ভঙ্গ করেছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা আচরনবিধি ভেঙ্গে মনোনয়ন জমা দেন।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা বেশ কয়েকজন প্রাথীকে মৌখিকভাবে সতর্ক করে দেন।
মাহবুবউল আলম হানিফ বলেছেন, সাধারণ দৃষ্টিতে এই নির্বাচন পেছানো বা আর পুর্নবিবেচনার কোন সুযোগ নেই। এই ভোট নিয়ে কোন চ্যালেঞ্জ নেই। কারণ সাধারণ মানুষের উৎসাহ, উৎসব- আমেজে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। ভয়েস অব অ্যামেরিকার প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে হানিফ বলেন, সব রকম চেষ্টার পরও যদি কোন দল নির্বাচনে না আসে তবে এই নির্বাচন পক্ষপাতমূলক বলা যাবে না। সেটা বাংলাদেশের এই নির্বাচনের বাস্তব চিত্র নয়।
