কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে এ্যালকোহল বিক্রির অভিযোগে নুরুজ্জামান গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে এ্যালকোহল বিক্রির অভিযোগে নুরুজ্জামান গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৪, ২০২৩
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে এ্যালকোহল বিক্রির অভিযোগে নুরুজ্জামান গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে এ্যালকোহল বিক্রির অভিযোগে ২ শ’ বোতল ডাইলুশন (৯০% এ্যালকোহল) সহ খন্দকার নুরুজ্জামান (৬০) কে গ্রেফতার করা হয়েছে। খন্দকার নুরুজ্জামান কুষ্টিয়া জেলার কুমারখালী থানার যদুবয়রা গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে এ্যালকোহল বিক্রির অভিযোগে নুরুজ্জামান গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে এ্যালকোহল বিক্রির অভিযোগে নুরুজ্জামান গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে এ্যালকোহল বিক্রির অভিযোগে নুরুজ্জামান গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে । সোমবার (২৪ এপ্রিল) রাত ৯ টা ৩০ মিনিটের সময় ‘‘ জেলার কুমারখালী থানাধীন জোতমোড়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে খন্দকার নুরুজ্জামান কে গ্রেফতার করা হয়।

উক্ত অভিযানে ২ শ’ বোতল ডাইলুশন (৯০% এ্যালকোহল), যাহার আনুমানিক মূল্য (বারো হাজার) টাকা জব্দ করা হয়।

কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, দীর্ঘদিন যাবত ডাইলুশন (৯০% এ্যালকোহল) মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছিল নুরুজ্জামান। তাকে গ্রেফতার করে কুমারখালী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।