নির্বাচিত হলে খোকসার গড়াই নদীর উপর ব্রিজ এক মাসের মধ্যেই উদ্বোধন – আবদুর রউফ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নির্বাচিত হলে খোকসার গড়াই নদীর উপর ব্রিজ এক মাসের মধ্যেই উদ্বোধন – আবদুর রউফ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩১, ২০২৩
নির্বাচিত হলে খোকসার গড়াই নদীর উপর ব্রিজ এক মাসের মধ্যেই উদ্বোধন - আবদুর রউফ

কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা বাসষ্ট্যান্ডে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের ট্রাক মার্কা প্রতীকের নির্বাচনী পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় খোকসা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নির্বাচনী র‌্যালিটি খোকসা বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।

নির্বাচিত হলে খোকসার গড়াই নদীর উপর ব্রিজ এক মাসের মধ্যেই উদ্বোধন – আবদুর রউফ

নির্বাচিত হলে খোকসার গড়াই নদীর উপর ব্রিজ এক মাসের মধ্যেই উদ্বোধন - আবদুর রউফ

নির্বাচিত হলে খোকসার গড়াই নদীর উপর ব্রিজ এক মাসের মধ্যেই উদ্বোধন – আবদুর রউফ

র‌্যালি শেষে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ ট্রাকের নির্বাচনী পথসভায় আগত কর্মি, সমর্থক ও সূধী সমাজের উদ্দেশ্য নির্বাচনী বক্তব্য রাখেন। বক্তব্য প্রদানকালে আবদুর রউফ বলেন, আপনারা আগামী ৭ তারিখের নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট দিয়ে খোকসা কুমারখালী থেকে সন্ত্রাস মুক্ত করবেন। তিনি আরও বলেন, করোনা নাকি খোকসা কুমারখালীর উন্নয়ন খেয়ে ফেলেছে । এই কথা গুলো বলে অজুহাত দেখিয়ে বেড়াচ্ছে।

গত পাঁচ বছর কোন উন্নয়ন করেনি। নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত । ভোটের ফল ঘুরানোর কোন সুযোগ নাই। তারা নির্বাচনী প্রচারণায় মিথ্যা বলে ভোটের ফলাফল উল্টোদিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে। আমি নির্বাচিত হলে খোকসার কৃতি সন্তান সাবেক বিচারপতি ফয়েজ হাসান সিদ্দিকিকে সাথে নিয়ে খোকসা গড়াই নদীর উপর ব্রিজ এক মাসের মধ্যেই উদ্বোধন করবেন বলে বলেও জানান।

উক্ত পথসভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম তারিক, খোকসা সহ-সভাপতি আব্দুর রহিম খান এবং কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। পথসভায় আরও উপস্থিত ছিলেন, খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, আলাউদ্দিন পিল্টু, সালাউদ্দিন বাটু সহ খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।