নির্বাচনে যে দলই অংশ নিবে তারা একটি দল অন্য দলের প্রতিদ্বন্দ্বী: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নির্বাচনে যে দলই অংশ নিবে তারা একটি দল অন্য দলের প্রতিদ্বন্দ্বী: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৩০, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক” শ্লোগানে কুষ্টিয়ায় জেলা বিএনপির এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে, গতকাল শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে ধানের শীষের প্রচারনায় শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় কুষ্টিয়া-৩ সদর আসনের অন্তর্গত ১৩ টি ইউনিয়ন, পৌর ২১ টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। দেখা যায়, শহরের ত্রিমোহণী এলাকা থেকে শুরু করে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশ দিয়ে ধানের শীষের কর্মী সমর্থকেরা ব্যানার-ফেস্টুন নিয়ে প্রচার করে এবং স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। অংশগ্রহণকারীরা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানান এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণের আহ্বান জানান।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপি আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এসময় জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়া জেলা বিএনপি, ও তার অঙ্গ সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা এবং ত্যাগী নেতারাও সাথে ছিলেন। জনগণের ভোগান্তি ব্যতিরেখে রাস্তার পাশ ঘেষে ধানের শীষের ব্যতিক্রম এমন প্রচারনা দেখে স্থানীয় পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাদুবাদ জানান। স্থানীয় পথচারীরা জানান, এ ধরনের প্রচারনা সত্যিই প্রশংসনীয়। ভোট মানুষের মনের ব্যাপার, তবে যে কোন রাজনৈতিক দলকে ভাবতে হবে জনগণের কথা। জনগণ বিরক্ত হলে সে ধরনের প্রচারনা করলে ভোটার কমে যাবে।

তারা আরো বলেন, কুষ্টিয়া-৩ সদর আসনে দেশে পট পরিবর্তনের পরে একটা বিষয় দেখেছি, একজন নেতা জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে, ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকা সত্বেও রাস্তার ময়লা পরিস্কার করছে। কুষ্টিয়াকে সবুজায়ন করতে গাছ লাগাচ্ছেন। আমরা জাকির হোসেন সরকারকে যে ভাবে দেখছি আগে কোন নেতার মধ্যে দেখি নাই। তাই বলতে চাই কুষ্টিয়া-৩ সদর আসনে এমপি হওয়ার যোগ্যতা তিনি অর্জন করেছেন। ওই পথচারী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, আমি একজন ব্যবসায়ী, যদিও আমি মিরপুর উপজেলার ভোটার তবুও তাকে এমপি হিসেবে দেখতে চাই এবং তার জন্য দোয়া করি।

এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জনগণের সমর্থনই তাদের শক্তি এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণতন্ত্রের বিজয় ঘটাতে তারা ধানের শীষে ভোট দিবে। তিনি আরো বলেন, আপনারা এর আগে দেখেছেন একটি রাজনৈতিক দলের নেতা মোটর সাইকেল শোভাযাত্রা বের করেছিলো। ওই শোভাযাত্রা ঘিরে জনগনের ভোগান্তি হয়েছে, শহরে যানযটে সেদিন অনেক মানুষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আমি বলতে চাই, বিএনপি জনমানুষের দল, আমি ব্যক্তিগত ভাবে কখনো চাই না আমার রাজনৈতিক কর্মকান্ডে কেউ ভোগান্তির সিকার হোক। তাই জনগণের ভোগান্তি ব্যতিরেখে আজকের এই শোভাযাত্রা। আমরা চাই অন্যান্য দল ট্রাফিক জ্যাম এড়িয়ে, জনগণের ভোগান্তি ব্যতিরেখে তাদের প্রচারনা করবে।

ভোটের মাঠে জামায়াতে ইসলামী দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনারা কিভাবে দেখছেন, এব্যাপারে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জনগণ বুঝতে শিখেছে, কাদের দ্বারা দেশে উন্নয়ন হবে। নির্বাচনে যে দলই অংশ নিবে তারা একটি দল অন্য দলের প্রতিদ্বন্দ্বী। বিগত সময়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনা করছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আর জামায়াতে ইসলামী দল তারা সকালে এক কথা বিকেলে অন্য কথা বলে। দেশ পরিচালনার জন্য অভিজ্ঞতার প্রয়োজন আছে, যা জামায়াতে ইসলামী দলের নেই। বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের সাথে আতাত করে তারা চলছে, আর যেই আওয়ামী লীগের পতন হয়েছে, ওমনি তারা জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় যেতে চাই। একবার পিআর, অন্যবার গনভোট চাই। ক্ষমতায় যাওয়ার স্বপ্ন থাকলে নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় যেতে হবে। কারন এবারের নির্বাচন জনগণের ভোটের নির্বাচন এবং জনগণ তাতে বিএনপিকে রায় দিবে। জনগণের ভোটে ধানের শীষের বিজয় সু নিশ্চিত হবে ইনশাআল্লাহ।