কুমারখালীতে বিদ্যালয়ের নির্বাচনের রাতে প্রতিপক্ষের দুই ভাইয়ের বাড়িতে আগুন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বিদ্যালয়ের নির্বাচনের রাতে প্রতিপক্ষের দুই ভাইয়ের বাড়িতে আগুন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১০, ২০২৩
কুমারখালীতে বিদ্যালয়ের নির্বাচনের রাতে প্রতিপক্ষের দুই ভাইয়ের বাড়িতে আগুন

কুষ্টিয়ার কুমারখালী উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনের রাতে ৩ ঘন্টার ব্যবধানে প্রতিপক্ষের দুই ভাইয়ের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

কুমারখালীতে বিদ্যালয়ের নির্বাচনের রাতে প্রতিপক্ষের দুই ভাইয়ের বাড়িতে আগুন

কুমারখালীতে বিদ্যালয়ের নির্বাচনের রাতে প্রতিপক্ষের দুই ভাইয়ের বাড়িতে আগুন

কুমারখালীতে বিদ্যালয়ের নির্বাচনের রাতে প্রতিপক্ষের দুই ভাইয়ের বাড়িতে আগুন

রোববার দিবাগত রাত ২টার দিকে সবুজ ও আকাশ রেজা প্যানেলের কামিরুল ও আমিরুলের বাড়িতে আগুন লেগে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে সোমবার কুমারখালী থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এলাকাবাসী জানান, গত রোববার ছিলো উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনের আগেই যদুবয়রা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলামের প্যানেলের সাথে আকাশ রেজা ও সবুজ প্যানেলের সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়। যেকারণে আকাশ রেজা ও সবুজ প্যানেলের পক্ষ থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট দরখাস্ত দেয়া হয় নির্বাচন বন্ধের জন্য।

কুমারখালীতে বিদ্যালয়ের নির্বাচনের রাতে প্রতিপক্ষের দুই ভাইয়ের বাড়িতে আগুন

এবং গত ৬ এপ্রিল দিবাগত রাত আড়াই টার দিকে আগুন লেগে উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রেনী শিক্ষকদের দুটি কক্ষ পুড়ে ২০ বছরের গুরুত্বপূর্ণ নথি ভস্মীভূত হয়ে যায়। বিদ্যালয়ে আগুন লাগার বিষয়ে উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করার কারণে নির্বাচনের আগের রাতে আকাশ রেজা প্যানেলের প্রার্থী মনোয়ার শেখ মৌখিকভাবে নির্বাচন বর্জন করেন।

রোববার একতরফা নির্বাচনে তৌহিদুল ইসলাম পানেল জয়ী হয়। এবং রোববার দিবাগত রাত ২ টার দিকে আমিরুলের বাড়ির গরুর গোয়ালে আগুন লাগলে এলাকাবাসী নেভানোর পর ভোর ৫ টার দিকে তার ভাই কামিরুলের গরুর গোয়ালে পূণরায় আগুন লেগে উভয়ের কয়েকটি গরু পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। এ ব্যাপারে কামিরুল থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তারা।

এ ব্যাপারে আকাশ রেজা জানান, বিএনপি জামায়াতের সক্রিয় নেতা কর্মীরা হটাৎ করে নব্য আওয়ামী লীগ সেজে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে তার ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় ওয়ার্ড কার্যালয় ভাঙচুর ও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে। এবং উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতিগ্রস্থ প্রধান শিক্ষক মোহাম্মদ আলী স্কুলের অফিস কক্ষে আগুন লাগিয়ে তার সকল অপকর্মের জঞ্জাল পুড়িয়ে দায়মুক্তির কৌশল অবলম্বন করে।

এছাড়াও তৌহিদুল প্যানেলকে প্রধান শিক্ষক সরাসরি সমর্থন করার কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু তারপরও নির্বাচনে একতরফা জয়লাভের পর তার প্যানেলের সমর্থকের বাড়িতে নির্বাচনের রাতে আগুন লাগিয়ে ক্ষতিগ্রস্থ করেছে।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: