নির্বাচনকে ঘিরে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নির্বাচনকে ঘিরে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৯, ২০২৩
নির্বাচনকে ঘিরে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র, অনিয়ম ও দুর্নীতি করলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

নির্বাচনকে ঘিরে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে

নির্বাচনকে ঘিরে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে

নির্বাচনকে ঘিরে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে

তিনি বলেন, একটি গোষ্ঠী আওয়ামী লীগ ও নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের সাথে আওয়ামী লীগের কোন নেতা-কর্মী নেই। দৌলতপুর আওয়ামী লীগ আজ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। তাই ষড়যন্ত্র করে নৌকার বিজয়কে নষ্মাৎ ও ঠেকানো যাবেনা। এমপি বাদশাহ্ বিএনপি ও সমমনা দলের ডাকা হরতাল ও অবরোধ প্রসঙ্গে বলেন, গায়েবি হরতার ও অবরোধের নামে জ্বালাও পোড়াও ও মানুষ হত্যা এদেশের জনগন তা মেনে নিবেনা।

এদেশের মানুষ আজ নির্বাচন উৎসবে মেতেছে। দৌলতপুরেও সাধারণ জনগন নির্বাচনমুখী হয়েছে। তাই আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন এমপি বাদশাহ্। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরআগে দুপুরে ঢাকা থেকে দৌলতপুর আসার পথে লালন শাহ্ সেতুর ভেড়ামারা প্রান্তে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও তিনি দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের কবর জিয়ারত করেন ও বিশেষ দোয়ায় অংশ নেন। মোটরসাইকেল শোভাযাত্রায় দৌলতপুর আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মী অংশ নেয়।