মিরপুরে ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত-২
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় জেসমিন (৩০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর মন্ডলপাড়া ওয়াক্তিও মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুরে ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত-২
মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সবুজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জেসমিন মিরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের জহুরুল ইসলামের মেয়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার জেসমিন এবং তার মা মিনা খাতুন ব্যাটারি চালিত ভ্যানে বাড়িতে আসছিলেন। এ সময় বাড়ির সামনে আসলে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টা দিকে যেয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই জেসমিন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় জেসমিনের মা মিনা খাতুন (৪৫) ও পাখি ভ্যান চালক মিরাজ(২০) কে উদ্ধার করে মিরপুর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
![]()
মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সবুজ ইসলাম বলেন, শনিবার স্থানীয় মিরপুর মন্ডলপাড়া ওয়াক্তিও মসজিদের নিকট একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস নিহতের লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে।
