বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) ‘কম্বল বিতরণ’ কার্যক্রমের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন ও নিঝুম লেডিস কর্ণার এর কর্ণধার নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম। এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নারী উদ্যোক্তা ঝর্ণা বেগম বলেন, প্রতি বছরের ন্যায় এবারের শীতেও আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমি আমার সাধ্যমত নানান সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। হেলাল উদ্দিন বলেন, সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে শীতার্তদের শীতের কষ্ট দূর হবে মন্তব্য করে তিনি প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্ট দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ব্যবসায়ের পাশাপাশি মানব সেবামূলক কর্মসূচিসহ নানান সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ঝর্ণা বেগম। এই সেবামূলক কর্মকান্ডের মধ্যে রয়েছে ছিন্নমূল পথশিশু, এতিম ও দুস্থদের মাঝে খাদ্য, শিক্ষাসামগ্রী, ঔষধ, মাদ্রাসায় কুরআন শরীফ সহ, শিক্ষার্থীদের পোশাক প্রদান করে থাকে।
