নবাব স্যার সলিমুল্লাহ গোল্ডেন পিস এ্যাওয়ার্ড ২০২৪ পেলেন নন্দলালপুরের চেয়ারম্যান খোকন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নবাব স্যার সলিমুল্লাহ গোল্ডেন পিস এ্যাওয়ার্ড ২০২৪ পেলেন নন্দলালপুরের চেয়ারম্যান খোকন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২, ২০২৪

কুমারখালী প্রতিনিধি ॥ নবাব স্যার সলিমুল্লাহ গোল্ডেন পিস এ্যাওয়ার্ড-২০২৪ পেলেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৫ নং নন্দলালাপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন।  বাংলাদেশ মানবাধিকার সংস্কৃতি সোসাইটি এর পক্ষ থেকে গত ২২শে মে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, খিলগাঁও থেতে এই সম্মাননা স্বারক ও সনদপত্র দেওয়া হয়। জিয়াউর রহমান খোকন চেয়ারম্যান  নির্বাচিত হওয়ার পর থেকেই সাধারণ মানুষের  জীবন যাত্রার মান উন্নয়নে ভূমিকা রেখেছেন আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক মূলক কাজ ক্রিয়া এবং শিক্ষা  ক্ষেত্রে এলাকায় তার সন্তুষ্ট সুনাম অর্জন করেন। তার ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষি ও রাস্তাঘাট কালভার্ট সহ  বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তার এমন উন্নয়নমূলক কাজে খুশি নন্দলাপুর ইউনিয়ন বাসীর জনগণ। তার কয়েকটি উল্লেখযোগ্য কাজের মধ্যে  সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন কৃষি কাজে কৃষকদের সব ধরনের সার্বিক সহযোগিতা সহ এলাকায় কৃষি কাজে বিপ্লব ঘটানোর জন্য করেছেন খাল খনন ।এতে করে কৃষকরা মাঠের স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তিসহ বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। জিয়াউর রহমান খোকনের এমন অর্জনে তার পরিবার, নেতাকর্মীসহ সাধারন জন্যগন সাধুবাদ জানিয়েছেন। বর্তমানের তিনি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের ২য় মেয়াদে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। জিয়াউর রহমান খোকন দেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. আলাউদ্দিন আহমেদের ভাতিজা।