দৌলতপুর থেকেই নতুন বাংলাদেশর সূচনা হবে : জুয়েল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর থেকেই নতুন বাংলাদেশর সূচনা হবে : জুয়েল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১১, ২০২৩
দৌলতপুর থেকেই নতুন বাংলাদেশর সূচনা হবে : জুয়েল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি’র মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার জামিল জুয়েল চষে বেড়াচ্ছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের রাজনৈতিক মাঠ। তার ধারাবাহিকতায় রিফায়েতপুর ইউনিয়ন জাতীয় পার্টি’র আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর থেকেই নতুন বাংলাদেশর সূচনা হবে : জুয়েল।

দৌলতপুর থেকেই নতুন বাংলাদেশর সূচনা হবে : জুয়েল

দৌলতপুর থেকেই নতুন বাংলাদেশর সূচনা হবে : জুয়েল

দৌলতপুর থেকেই নতুন বাংলাদেশর সূচনা হবে : জুয়েল

বুধবার (১১ অক্টোবর) বিকাল ৪ টার সময় মসলেমপুর বাজার চত্বরে ০৯নং রিফায়েতপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শাহরিয়ার জামিল জুয়েল।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি’র সহ সভাপতি আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পিয়ার, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টি’র সদস্য সচিব নাজমুল হুদা, আদাবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক ওমর ফারুক, দৌলতপুর উপজেলা শাখার জাতীয় যুব সংহতি সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক নবীন, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, সদস্য সচিব, ওলামা পার্টির সদস্য জিয়াউর রহমান টুটুল, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, সুমন খন্দকার, জাতীয় ছাত্র সমাজ, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি শাহাজাদা প্রমূখ।

দৌলতপুর থেকেই নতুন বাংলাদেশর সূচনা হবে : জুয়েল

প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার জামিল জুয়েল বলেন, দৌলতপুর থেকেই নতুন বাংলাদেশর সূচনা হবে। আমাদের পল্লী বন্ধুর যে স্বপ্ন ছিলো গ্রাম বাংলার উন্নয়ন করা, বাংলাদেশ কে বাচাতে হলে প্রাদেশিক সরকার অতিব জরুরী, বিচার বিভাগকে স্বাধীন করা, সমস্ত সরকারি প্রতিষ্ঠান গুলিকে দলীয় করন থেকে মুক্ত করা ও জবাব দিহিতার ভিতরে নিয়ে আসা। বঙ্গবন্ধুর সোনার বাংলার কথা বলে শহীদ জিয়ার ধানের শীষের স্বপ্নের কথা বলে ৯০ এর পরে থেকে পালাক্রমে এই দুইদল জনগনের ভাগ্যকে নিয়ে খেলেছে। লাগামহীন দূর্নীতি ও দ্রব্য মূল্যরে সিন্ডিকেট ভাংগার জন্য আমার দৌলতপুর জাতীয় পার্টি ঐক্যবদ্ধ।

আরও পড়ুন: