এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়া-১ দৌলতপুর উপজেলা বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রিফায়েতপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় ধানের শীষকে গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশবাসিকে সাথে নিয়ে নিজে স্বশরীরে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। ৭৫ পরবর্তী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে দেশের হাল ধরে দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সকল দলকে রাজনীতি করার সুযোগ দিয়ে সংবাদপত্রের হারানো বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে বাংলাদেশের জনগণের হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন।
ধানের শীষ স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশকে রক্ষার জন্য জীবন বাজি রেখে এগিয়ে এসেছে। সারাদিন বিভিন্ন পথসভায় উপস্থিত হয়ে রেজা আহম্মেদ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন। গনসংযোগ কালে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, সাবেক, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
