ধানের শীষের ভোট চাইতে ব্যস্ত সময় পার করছেন শেফালী মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ধানের শীষের ভোট চাইতে ব্যস্ত সময় পার করছেন শেফালী মোল্লা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৭, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন তাঁর সহধর্মিণী জেলা মহিলা দলের সহ-সভাপতি মোঃ শেফালী মোল্লা। ধানের শীষের প্রার্থী স্বামী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লাকে জয়ী করতে প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। অনেক জায়গায় নারী সমাবেশের আয়োজন করে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতপুর ইউনিয়নের ডিজিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশে উপস্থিত হয়ে তিনি বলেন, আপনারা জানেন আমার শ্বশুর মরহুম আহসানুল হক পচা মোল্লা দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন, আমার স্বামী আলহাজ্ব রেজা আহাম্মেদ কে আপনারা সংসদ সদস্য করছিলেন।

আপনারা আমাদের বাসায় গিয়ে দেখেছেন আমাদের বাসায় গিয়ে গেটে দাঁড়িয়ে থাকতে হয় না, নেতার সাথে দেখা করতে কোনো প্রকার বেগ পেতে হয় না। স্বামীকে একজন ভালো রাজনীতিবিদ ও ভালো মানুষ দাবি করে বলেন , আমার স্বামী আপাদমস্তক একজন রাজনীতিবিদ তিনি দলের পেছনে তার সর্বোচ্চ সময় ব্যয় করেন, রাজনীতি করতে গিয়ে একাধিকবার নিজে জেল জুলুম নির্যাতন সহ্য করে নেতাকর্মীদের সকল বিপদ আপদে পাশে থেকে দলকে সুসংগঠিত করে রেখেছেন। তিনি আশা প্রকাশ করেন আগামী নির্বাচনে তাঁকে ধানের শীষে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠিয়ে দৌলতপুর বাসিকে সেবা করার সুযোগ করে দিবেন।