বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কালিশংকরপুর এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচন প্রচারণা চালিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু। গতকাল বৃহস্পতিবার (২২জানুয়ারি) প্রচারণার প্রথম দিনে কালিশংকরপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ধানের শীষের পক্ষে প্রচারপত্র বিতরণ করেন তিনি। এসময় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
প্রচারণাকালে এ্যাড. শামিম উল হাসান অপু বলেন, “এই দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র আজ বন্দী। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার, ন্যায়বিচার ও মুক্তির প্রতীক। কুষ্টিয়ার মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এবারও তারা ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে আমি বিশ্বাস করি।” তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। জনগণের দুঃখ-কষ্ট বুঝে তাদের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি। ইনশাআল্লাহ, জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে ধানের শীষ বিজয়ী হবে।”
এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক (লেবু), ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রশিদ, আশরাফ বিশ্বাস, যুবদল নেতা শাহ নেয়াজ সুমন, আশিক, রানা, আশরাফুল, জামিল, পারভেজ, ইব্রাহিম হোসেন, ছাত্রদল নেতা সুমন আহমেদ, রিফাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়াও তিনি বাদ এশা শহরের এন এস রোড, বাবর আলী রেল গেট সহ ৮ নং এলাকায় প্রচারণা চালিয়েছেন।
