ধানের শীষের নির্বাচনী প্রচারণায় এ্যাড. অপু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ধানের শীষের নির্বাচনী প্রচারণায় এ্যাড. অপু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষে টানা চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বাদ জোহর কুষ্টিয়া শহরের পৌরসভা এলাকায় প্রচারণা কার্যক্রম শুরু করেন তিনি। পরে বাদ আছর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এবং বাদ মাগরিব রাজারহাট এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।

এছাড়াও গত শনিবার বাদ আছর কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়ন, বাদ মাগরিব বহলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এ্যাড. শামিম উল হাসান অপু। এদিকে একই দিনে বাদ এশা কুষ্টিয়া শহরের কাটাই খানার মোড়ে কৃষক দল কর্তৃক আয়োজিত নির্বাচনী প্রচারনী সভায় বক্তব্য রাখেন। প্রচারণাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা পালন করেন।