তিন দিনেও আটক হয়নি ৯ বছরের শিশুকে ধর্ষণকারী লিটন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তিন দিনেও আটক হয়নি ৯ বছরের শিশুকে ধর্ষণকারী লিটন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৪, ২০২৩
তিন দিনেও আটক হয়নি ৯ বছরের শিশুকে ধর্ষণকারী লিটন

ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধর্ষক মিটনকে আটক করতে পারেনি । এদিকে ধর্ষক লিটনকে আটক করতে না পারায় ক্ষোভে ফেটে পড়ছেন ভুক্তভোগী শিশুটির পরিবারের সদস্যরা ।

তিন দিনেও আটক হয়নি ৯ বছরের শিশুকে ধর্ষণকারী লিটন

তিন দিনেও আটক হয়নি ৯ বছরের শিশুকে ধর্ষণকারী লিটন

তিন দিনেও আটক হয়নি ৯ বছরের শিশুকে ধর্ষণকারী লিটন

২১ মার্চ মঙ্গলবার বিকেলে শহরের পিয়ারাতলার মুক্তিপুকুর এলাকায় শিশু ধর্ষণের এ ঘটনা ঘটে। শিশুটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শিশুর স্বজনরা জানান মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া হাউজিং এলাকায় বানিজ্য মেলা দেখার কথা বলে বাসা থেকে নিয়ে যায় পরিচিত ওই যুবক। মেলা দেখার পর শিশুটিকে আইসক্রিম খাওয়ার প্রলোভন দিয়ে ফাঁকা বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ধর্ষণকারী ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন শিশুটির পিতা।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম জানান, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তবে শিশুটির শংকামুক্ত অবস্থায় রয়েছে।

ঐ শিশুর পিতা জানান এমন জঘন্য অপরাধী কে যেন কোন রকম ছার না দেয় আইনের মাধ্যমে ধর্ষক লম্পট মিটনের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: