ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক মোঃ কুতুবউদ্দিন আহমেদ, সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। এসময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন, জুনিয়াদহ ইউনিয়ন, বাহিরচর ইউনিয়ন, মোকারিমপুর ইউনিয়ন, ধরমপুর ইউনিয়ন, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -২ (ভেড়ামারা- মিরপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। কুষ্টিয়া-২ আসনে বিএনপির মনোনয়ন না পাওয়া শহীদুল ইসলামের বাড়িতে দলীয় প্রার্থীসহ নেতাদের বৈঠক দ্বিধা দ্বন্দ্বে ভুলে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর কুষ্টিয়ার দুটি সংসদীয় আসনে দলীয় কোন্দল প্রকাশ্যে এসেছিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সেই কোন্দল মেটানোর উদ্যোগ নিয়েছে জেলা বিএনপি। এর অংশ হিসেবে গত সোমবার ও মঙ্গলবার বিএনপির মনোনয়ন চেয়ে না পাওয়া নেতার বাড়ি গিয়ে বৈঠক করেছেন দলীয় প্রার্থী ও জেলার শীর্ষ নেতারা। দলীয় নেতা-কর্মীরা বলছেন, মিরপুর ও ভেড়ামারা উপজেলার সব পর্যায়ের কমিটির শীর্ষ নেতাদের অধিকাংশই শহীদুল ইসলামের অনুসারী।
শহীদুল ইসলামের বাইরে নেতা-কর্মীরা কোনো সিদ্ধান্ত নেন না। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হলে শহীদুল ইসলামের অনুসারীদের মাঠে নামাতে হবে। এমন অবস্থায় সোমবার ও মঙ্গলবার দলীয় মনোনয়ন পাওয়া রাগীব রউফ চৌধুরী জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, সদস্যসচিব জাকির হোসেন সরকারসহ শীর্ষ নেতাদের নিয়ে সকালে মিরপুর মহিলা কলেজে পরে বিকেলে ভেড়ামারায় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামের বাসভবনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের কান্ডারী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এসময় বিএনপির দলীয় দ্বিধাদ্বন্দ্ব ভুলে ধানের শীষের বিজয়ের পক্ষে একসঙ্গে কাজ করার উদারত্ব আহ্বান জানালেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভেড়ামারা মিরপুর এর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলাম।
