দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা সহ আটক-১ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা সহ আটক-১

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১২, ২০২৩
দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা সহ আটক-১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ৪কেজি ভারতীয় গাঁজাসহ ফুলসাদ আলী (২২) নামে এক মাদক পাচারকারী আটক হয়েছে।

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা সহ আটক-১

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা সহ আটক-১

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা সহ আটক-১

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ নৌকাঘাট এলাকায় বিজিবি অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে। সে একই ইউনিয়নের চল্লিশপাড়া গ্রামের কাবিল মন্ডলের ছেলে।

বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ আশ্রয়ন বিওপি’র হাবিলদার মো. কামাল হোসেনের নেতৃত্বে বিজিবি’র টহল দল ১৫৩/১০-এস সীমান্ত পিলার হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে মুন্সিগঞ্জ নৌকাঘাট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় ৪কেজি গাঁজাসহ মাদক পাচারকারী ফুলসাদ আলী আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।