দৌলতপুর সীমান্তে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩, ২০২৩
দৌলতপুর সীমান্তে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার দুপুর ২.৩০টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ইনসাফনগর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অভিযান চালিয়ে ১টি ভারতীয় শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে উদ্ধার করা অস্ত্র ও গুলির সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।

দৌলতপুর সীমান্তে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

দৌলতপুর সীমান্তে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

দৌলতপুর সীমান্তে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

বিজিবি সূত্র জানায়, ৪৭বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা ১৫৪/৯-এস সীমান্ত পিলার হতে আনুমানিক ৩ কি. মি. বাংলাদেশ অভ্যন্তরে ইনসাফনগর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১টি শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৪০০টাকা। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন