দৌলতপুর সীমান্তে বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত নবগ্রাম হাইস্কুল নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

দৌলতপুর সীমান্তে বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
বিজিবি সূত্র জানায়, ৪৭ বিজিবি বাটালিয়ন অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/১১-এস হতে আনুমানিক ১.৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ভাগজোত নবগ্রাম হাই স্কুল নামক স্থানে নায়েব সুবেদার মো. আব্দুর রহমান এর নেতৃত্বে বিজিবি’র টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১০ হাজার ৪০০টাকা। উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন দৌলতপুর থানায় হস্তান্তর ও মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

