দৌলতপুর বিএনপির নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর বিএনপির নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৬, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার নিজ বাড়িতে তৃতীয় দিনের মতো নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনটায়  অনুষ্ঠিত ইউনিয়ন ভিত্তিক কর্মশালায় অংশ নেন ফিলিপ নগর ইউনিয়ন, মরিচা ইউনিয়ন, পিয়ারপুর ইউনিয়ন ও হোগলবাড়িয়া ইউনিয়নের নেতৃবৃন্দ। কর্মশালায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ, দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান,

সাবেক চেয়ারম্যান মাহাবুল মন্ডল ফিলিপ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জহুরুল করিম বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহ, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ।

সভাপতি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা তাঁর স্বাগত বক্তব্যে বলেন, নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচন পরিচালনা করা প্রতিটি প্রার্থী সহ সমর্থকদের নৈতিক দায়িত্ব। আপনারা জানেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর জরিমানা সহ প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে। তিনি স্ব স্ব ইউনিয়নের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কোনো অন্যায়ের জন্য আমাকে দয়া করে জরিমানা সহ কোনো প্রকার বিপদের সম্মুখীন করবেন না। আজ থেকে আপনারা নিজ নিজ এলাকায় বসে ১০০ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করুন।

পাশাপাশি  নির্বাচনী কেন্দ্রের বুথ অনুযায়ী এজেন্ট সংখ্যা নির্ধারণ করে নির্ধারিত এজেন্ট ফর্মে তাদের নাম ঠিকানা সংযুক্ত করে সেগুলো প্রস্তুত করে রাখার অনুরোধ জানানো হয়। কেন্দ্রীয় বিএনপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষিত চীপ এজেন্ট মোঃ সানাউল্লাহ হক সেন্টু ও প্রশিক্ষিত এজেন্ট মোঃ মাহবুবুর রহমান লস্কর ও মোঃ হারুনুর রশিদ তাদের প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা উপস্থিত নেতৃবৃন্দের মাঝে শেয়ার করেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদকগণ নির্বাচন পরিচালনা সংক্রান্ত  বিভিন্ন মতামত জানিয়ে বক্তব্য রাখেন।