দৌলতপুর বিএনপির নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর বিএনপির নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার বাড়ির আঙিনায় দ্বিতীয় দিনে নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় অনুষ্ঠিত ইউনিয়ন ভিত্তিক কর্মশালায় অংশ নেন দৌলতপুর সদর ইউনিয়ন, বোয়ালিয়া ইউনিয়ন, রিফায়েতপুর ইউনিয়ন, আড়িয়া ইউনিয়ন ও খলিসাকুণ্ডি ইউনিয়নের নেতৃবৃন্দ। কর্মশালায় যথারীতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ , দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, বোয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, দৌলতপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহ, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম,

কৃষক দলের সদস্য সচিব মোঃ রুহুল আমিন, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ। প্রধান অতিথি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচন পরিচালনা করা নির্বাচনের একটা অংশ। আপনারা জানেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থীর জরিমানা সহ প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে পারে। অতএব আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ নির্বাচন কমিশনের দেওয়া নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করবেন না।

তিনি স্ব স্ব ইউনিয়নের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে আপনারা নিজ নিজ এলাকায় বসে ১০০ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করুন। পাশাপাশি  নির্বাচনী কেন্দ্রের বুথ অনুযায়ী এজেন্ট সংখ্যা নির্ধারণ করে নির্ধারিত এজেন্ট ফর্মে তাদের নাম ঠিকানা সংযুক্ত করে সেগুলো প্রস্তুত করে রাখার অনুরোধ জানানো হয়।

কেন্দ্রীয় বিএনপি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষিত চীপ এজেন্ট মোঃ সানাউল্লাহ হক সেন্টু ও প্রশিক্ষিত এজেন্ট মোঃ মাহবুবুর রহমান লস্কর তাদের প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা উপস্থিত নেতৃবৃন্দের মাঝে শেয়ার করেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদকগণ নির্বাচন পরিচালনা সংক্রান্ত  বিভিন্ন মতামত জানিয়ে বক্তব্য রাখেন।