দৌলতপুর উপজেলায় নিজ ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় ধানের শীষের প্রার্থী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর উপজেলায় নিজ ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় ধানের শীষের প্রার্থী 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৯, ২০২৬

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা সকাল থেকে শুরু করে রাত অবধি নির্বাচনী গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন। গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত অবধি নিজ ইউনিয়ন হোগলবাড়িয়া বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ও গ্রামে গ্রামে নির্বাচনী গণসংযোগ করেছেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।

বিভিন্ন পথসভায় ধানের শীষের ভোট চেয়ে বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু , নিরপেক্ষ  ও শান্তিপূর্ণ । কেউ মনে করবেন না আপনার ভোট আরেকজন দিয়ে দিবে। আপনার ভোট আপনাকে দিতে হবে অতএব কেউ ভোট দিতে যেতে অনীহা করবেন না। একটি ভোটের অনেক মুল্য,এক ভোটের জন্য একজন প্রার্থী ফেল করতে পারে, একটা সংসদীয় আসনের জন্য একটি দল সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। উপস্থিত ভোটারদের অনুরোধ জানিয়ে বলেন, আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে আপনার মূল্যবান ভোট ধানের শীষের পক্ষে দিবেন