দৌলতপুরে হত্যা মামলার স্বাক্ষীর উপর হামলা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে হত্যা মামলার স্বাক্ষীর উপর হামলা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে হত্যা মামলার স্বাক্ষীর উপর হামলা করেছে আসামীসহ কয়েক জন। উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের জয়রামপুর বাজারে সকাল সাড়ে ৮টার দিকে ইদ্রিস আলী (৫০) নামে একজন হত্যা মামরার স্বাক্ষীর উপর এ হামলা ঘটনা ঘটে। ইদ্রিস আলী একই গ্রামের সরাত আলীর ছেলে। এ ঘটনায় ইদ্রিস আলীর স্ত্রী মরিয়ম বেগম (৪৮) দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানাগেছে, ৮ থেকে ৯ বছর আগে সোহেল সরদার নামে একজনকে হত্যা করা হয়। সেসময় সোহেল সরদারের মা সুশিলা খাতুন বাদী হয়ে রিগান মোল্লাসহ কয়েক জনের নামে থানায় একটি হত্যা মামলা করেন।

ওই হত্যা মামলার স্বাক্ষী হয় ইদ্রিস আলী ও তার বাবা সরাত আলী। এরই জের ধরে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলো আসামীরা। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ইদ্রিস আলী আল্লরদর্গা পশু হাটে ছাগল কেনার জন্য বের হয়ে জয়রামপুর বাজারে পৌঁছালে একই গ্রামের রিগান মোল্লা (৩০) সহ মোঃ রনি মোল্লা (৪০), হাসান মোল্লা (৬৫), হাতে লাঠি, লোহার রড ও লোহার হাতুড়ী নিয়ে ইদ্রিস আলী উপর হামালা চালায়। এ সময় ইদ্রিস আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও লুঙ্গির কোমরে থাকা ৯৭ হাজার ৫’শ টাকা ছিনিয়ে নেয়। সে সময় ইদ্রিস আলী চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ইদ্রিস আলীর স্ত্রী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেন।