দৌলতপুরে সরকারি আইসিটি মেসেঞ্জার ফাইবার কর্তনের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে সরকারি আইসিটি মেসেঞ্জার ফাইবার কর্তনের অভিযোগ 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৮, ২০২৪

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি আইসিটি মেসেঞ্জার ফাইবার কেটে, লোকাল আইএসপির নিজস্ব কোর ব্যবহারের অভিযোগ উঠেছে। জানাগেছে লোকাল আইএসপি ও রিসেলার মেহেদী হাসান বাপ্পি ও ফিল্ড ম্যানেজার বিমলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ টিম সরকারি আইসিটি মেসেঞ্জার ফাইবার কেটে লোকাল আইএসপির নিজস্ব কোর ব্যবহার করেছে। অভিযুক্ত বাপ্পি উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে ও বিমল মথুরাপুর ইউনিয়নের হসেনাবাদ গ্রামের জামিরুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মে রবিবার দুপুর ২টার দিকে বাপ্পির একটি সঙ্ঘবদ্ধ টিম রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত মাছ বাজার চার রাস্তার মোড়ের বৈদ্যুতিক পুল থেকে সরকারি আইসিটি মেসেঞ্জার ফাইবার নিচে নামিয়ে ওই ফাইবার কর্তন করে নিজস্ব লোকাল আই,এস,পির টিজে বসানোর কাজ করেন। এ সময় স্থানীয়রা ফাইবার কাটার বিষয় জিজ্ঞেস করলে ওই সঙ্গবদ্ধ টিমের টেকনিশিয়ান লালন দাস, বিজয় ও বিমল বলেন সরকারি আইসিটি মেসেঞ্জার এর কোর ভাড়া নেওয়া হয়েছে। পরবর্তীতে রামকৃষ্ণপুর ইউনিয়নের টিজের জয়েন্টের কাজ শেষ করে পাশের ইউনিয়ন চিলমারির পশ্চিম পাড়া তিন রাস্তার মোড়ের পুল থেকে সরকারি আইসিটি মেসেঞ্জার ফাইবার কাটতে গেলে বাঁধে বিপত্তি। স্থানীয়দের সন্দেহ হলে চিলমারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানকে খবর দিলে চেয়ারম্যানের লোকজন ফাইবার কাটিং টেকনিশিয়ানদের সহ কোর জয়েন্ট মেশিন ও ইন্টারনেট সংশ্লিষ্ট যন্ত্রাংশ নিয়ে আটকে রাখা হয় ইউনিয়ন পরিষদে। পরবর্তীতে ফাইবার কাটিং টিমকে নেতৃত্ব দেওয়া বাপ্পির অনুরোধে জয়েন্ট মেশিন ও ইন্টারনেটের যন্ত্রাংশ রেখে দিয়ে টেকনিশিয়ানদের ছেড়ে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন চেয়ারম্যান আব্দুল মান্নান। এ বিষয়ে চিলমারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আইসিটি মেসেঞ্জার ফাইবার ইউনিয়ন পরিষদে ইন্টারনেট বহন করার জন্য স্থাপন করা হয়েছে, যা অন্য কোন লোকাল আই,এস,পি ব্যবহার করতে পারবে না কিন্তু  বাপ্পির নেতৃত্বে একটি টিম সরকারি ফাইবার কেটে তাদের লোকাল আইএসপির কোর ব্যবহারের উদ্দেশ্যে ফাইবার কেটেছেন যা দণ্ডনীয় অপরাধ। ইউপি চেয়ারম্যান আরো বলেন এ বিষয়ে আইসিটির ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা হয়েছে ওনারা সব আটক করে  রাখতে বলেছেন পরবর্তীতে আইনের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। সরকারি আইসিটি মেসেঞ্জার এর কোর লোকাল কোন আইএসপিকে ভাড়া দেয়া হয় কিনা এবং ফাইবার কাটিং এর বিষয়ে মুঠোফোনে কানেকটেড বাংলাদেশ প্রজেক্ট ইঞ্জিনিয়ার মাহবুবের কাছে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি রামকৃষ্ণপুর ইউনিয়ন থেকে চিলমারী ইউনিয়নে দুই জায়গায় লোকাল আই এসপির রিসেলার বাপ্পির নেতৃত্বে আইসিটির মেসেঞ্জার ফাইবার কাটা হয়েছে যেটা চরম অপরাধ এবং এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে। বিষয়ে প্রতিবেদক, ফাইবার কাটিং এর সঙ্গবদ্ধ টিম লিডার মেহেদী হাসান বাপ্পির সাথে একাধিকবার মুঠোফনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা সহ অন্যান্য লোকাল আই এসপিরা অবৈধ ভাবে সরকারি আইসিটির মেসেঞ্জার ফাইবার কেটে লোকাল আইএসপির কোর ব্যবহারের চেষ্টার অভিযোগ এনে অপরাধীদের শাস্তি দাবী জানান।