দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় সীমান্ত ব্যাংক প্রাগপুর (পিএলসি) শাখার উদ্যোগে শীতার্ত, গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১২ জানুয়ারি) প্রাগপুর বাজারে আয়োজিত এ মানবিক কর্মসূচির আওতায় এলাকার অসহায় ও শীতার্ত পরিবারগুলোর মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন সীমান্ত ব্যাংক প্রাগপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. জাকির হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক প্রাগপুর শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার দিলারা জামানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার সৈয়দ শুকুর আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার শীতার্ত মানুষজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সহায়তা পেয়ে স্থানীয় জনগণ সীমান্ত ব্যাংকের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
