দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শেহালা রিফুজি পাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে অধ্যাপক শফিউল ইসলাম এর লিচু ও আম বাগান কেটে দখল নেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার ইসমাঈল বিশ্বাস এর ছেলে নাসির উদ্দীন এর বিরুদ্ধে। গত শনিরাব (২৮ ফেব্রুয়ারী) প্রকাশ্য দিবালোকে শেহালা মাঠে গাছ কেটে জমি দখল হয়েছে বলে অভিযোগ করেন শফিউল। এ বিষয় শফিউল ইসলাম বলেন, আমার পিতা প্রায় ৫৭ বছর যাবত অভিযোগ ওঠা জমি ভোগদখল করে আসছে। আমি একটি কলেজের সহকারী অধ্যাপক হওয়াতে কুষ্টিয়াতে থাকি। হঠাৎ গত শনিবার শুনতে পাই, আমাকে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে, আমার জমির লিচু ও আম বাগান কেটে দখল করে নিয়েছে নাসির উদ্দীন নামে এক ব্যক্তি।
আমি সাথে সাথে গ্রামে এসে দেখি আমার জমিনের অধিক গাছ কেটে ফেলা হয়েছে। বিষয়টির সঠিক তদন্ত চাই আমি। এদিকে নাসির উদ্দীন লিচু ও আগ বাগান কেটে দখল নেওয়ার বিষয়টি স্বীকার করেন, তিনি বলেন শফিউল আওয়ামী লীগের সমর্থক। শফিউল ও টুকু জোর করে জমি দখল রেখেছিলো তাই আমি বাগান কেটে দখল নিয়েছি। এদিকে এলাকাবাসী বলেন, আমরা জন্মের পর থেকেই শফিউল ও টুকুর পিতাকে ভোগদখল করতে দেখি জমিটা। হঠাৎ নাসির উদ্দীন গাছপাল কেটে দখল নিচ্ছে। আমরা এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা চাই না তাই সঠিক সমাধান চাই আইন ও প্রশাসনের কাছে। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।
