দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সিমান্ত এলাকা থেকে রাছেল কারিকর (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৯ অক্টোবর)সকালে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সিমান্তবর্তী ধর্মদহ এলাকা থেকে নিহত ওই যুবককের শশুর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় । নিহত রাছেল উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রাছেল ৬ থেকে ৭ মাস শশুর শরিফুল ইসলামের বাড়িতেই বসবাস করছে। সে তেমন কোন কাজ কাম করতো না।
পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা নিয়ে চলত এক পর্যায়ে পরিবারের লোকজনের উপর অভিমান করে সে তার শশুর বাড়িতে তার থাকার ঘরের আড়ার সাথে পরনের লুঙ্গি পেচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে দৌলতপুর থানার উপ পরিদর্শক (এস আই) উত্তম কুমার।এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
