দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গ্রামের গ্রামের মৃত ইমদাদুল হকের ছেলে সরওয়ার জাহান (৩০) এর বসতবাড়ি বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার (৩ মার্চ ) দিনগত রাত অনুমানিক ১ টার দিকে আগুন লােেগ। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনে পুড়ে প্রায় দশ লক্ষাধিক টাকার পরিমান ক্ষতি সাধিত হয়েছে। আগুনে, বসতবাড়ির সকল ঘর, নগদ ১ লক্ষ টাকা, একটি ডায়াং কোম্পানির মোটরসাইকেল পুড়ে ছাই এবং দুইটা গরু, দশটা ছাগল আগুনে দগ্ধ হয়েছে।
সারওয়ার জাহান বলেন, প্রতিদিনের মত বাড়ির দৈনন্দিন কাজকর্ম শেষ করে ঘুমিয়ে পড়ি, হঠাৎ রাত অনুমানিক ১ টার দিকে বুঝতে পারি আমার বসত ঘরে আগুন লেগেছে। মূহুর্তে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে এবং আমার ব্যবহারি সকল মালামাল ও মোটরসাইকেল, গরু ছাগল পুড়ে যায় । আমি একজন অসহায় কৃষক আমি বাংলাদেশ সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। এদিকে দৌলতপুর থানা পুলিশের একটি টহলদল ঘটনা স্থান পরিদর্শন করেছেন।
