দৌলতপুর প্রতিনিধি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক ও দৌলতপুর উপজেলার সন্তান শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে এবং স্থানীয় সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় দৌলতপুরের পাখির বিল এলাকায় রাস্তার দুই পাশে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে তারেক রহমানের বয়সের প্রতীক হিসেবে ৬১টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাছুম প্রফেসর, যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল, রাসেল আহাম্মেদ, রাজিব কিবরিয়া, সমন ফরাজি, কবির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি বুলবুল রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী,
যুগ্ম আহ্বায়ক রিপন আলী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান রবিন, দৌলতপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, নাজমুল হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে শরিফ উদ্দিন জুয়েল বলেন, দৌলতপুরের মানুষের জীবনমান উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পাশাপাশি উপজেলা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ করতে কাজ করছি। এছাড়াও দৌলতপুর বাসির জীবনমান স্বাভাবিক করতে নির্লস ভাবে কাজ করে যাব ইনশাল্লাহ। আলতাফ হোসেন বলেন, মানুষের সম্পৃক্ততা বাড়াতে আমরা সবসময় মাঠে কাজ করছি। শরিফ উদ্দিন জুয়েল ইতোমধ্যে দৌলতপুরবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার কর্মকৌশল ও মানবিক আচরণে দৌলতপুরে তার সুনাম ছড়িয়ে পড়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন মানুষকেই দৌলতপুরের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।
