দৌলতপুরে মাদকসহ ২ চোরাকারবারী আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মাদকসহ ২ চোরাকারবারী আটক  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১১, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিজিবি’র নির্বাচনী বেইজ ক্যাম্প কর্তৃক তল্লাশী অভিযান পরিচালনা করে ০২ জন মাদক চোরাকারবারীসহ ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আনুমানিক ১০ টার সময় ব্যাটালিয়নের অধীনস্থ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় স্থাপিত নির্বাচনী বিজিবি বেইজ ক্যাম্প (বাগোয়ান কে সি ভি এন উচ্চ বিদ্যালয়) হতে আনুমানিক ৩.৫ কিঃ মিঃ দূরত্বে চরশাধিপুর নামক স্থানে পাকা রাস্তার উপর নিয়মিত গাড়ি তল্লাশি টহল পরিচালনাকালীন সময়ে ০২ জন মাদক চোরাকারবারীকে মোঃ জামাল উদ্দিন (৩৫), এবং মোঃ রাকিব হাসান (২২) আটক করা হয়।

উক্ত আসামীদের নিকট হতে ভারতীয় ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দৌলতপুর থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।